স্কিন ক্যানসার প্রতিরোধে কফি
এক গবেষণায় জানা গেছে, প্রতিদিন মাত্র তিন কাপ কফি খেলে স্কিন ক্যানসারের ঝুঁকি কমে যায় ২০ শতাংশ। এ তথ্য জানিয়েছেন বৃংহাম অ্যান্ড উইমেনস হসপিটাল এবং হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষকরা।
তাদের মতে, স্কিন ক্যানসারের মূলে রয়েছে বেসেল সেল কারসিনোমা (বিসিসি)। দেহে এর সক্রিয়তা বেড়ে গেলে স্কিন ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। কিন্তু নিয়মিত কফি খেলে সক্রিয়তা কমে যায় এ সেলের।
স্কিন ক্যানসারের পেছনে রয়েছে তিনটি ক্ষতিকারক সেল। এগুলো হলো_ বেসেল সেল কারসিনোমা (বিসিসি), স্কুয়ামস সেল কারসিনোমা (এসসিসি) এবং মেলেনোমা। এর মধ্যে কফি শুধু বিসিসির কার্যকারিতা নষ্ট করে।
প্রতিবছর শুধু আমেরিকায়ই স্কিন ক্যানসারের প্রায় ১০ লাখ রোগী শনাক্ত করা হয়। বিশেষজ্ঞরা মনে করেন, এদের মধ্যে অন্তত অর্ধেক রোগীও যদি নিয়মিত কফি খেতেন তাহলে তাদের ক্যানসারের ঝুঁকি কমতে পারত ২০ শতাংশ।
আডি/ ১৯ নভেম্বর









