টলিউড

‘বিগ বস’-এ অংশ নিচ্ছেন নুসরাত

কলকাতা, ০২ সেপ্টেম্বর – স্বামী যশ দাশগুপ্ত আগেই পাড়ি জমিয়েছেন মুম্বাইয়ে। এবার মুম্বাইয়ে যাচ্ছেন নুসরাত জাহানও। সালমান খান অভিনীত ‘বিগ বস’ হাউসে অংশ নিতে যাচ্ছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, ‘বিগ বস্‌’ হাউসে প্রতিযোগী হিসাবে যোগ দিতে চলেছেন নুসরাত। আপাতত তার পারিশ্রমিক নিয়ে কথাবার্তা চলছে।

তবে আনন্দবাজার অনলাইনের পক্ষ থেকে এ বিষয়ে যোগাযোগ করা হলে নুসরাত বলেন, ‘এই নিয়ে আমি এখনই কিছু বলতে চাই না।’

অন্যদিকে, এই মুহূর্তে যশ দাশগুপ্তও আছেন মুম্বাইয়ে। দিব্যা খোসলা কুমারের সঙ্গে জুটি বেঁধেছেন নতুন হিন্দি ছবিতে। শোনা যাচ্ছে, নুসরাতের ঘনিষ্ঠ আরও এক টলিউড অভিনেত্রী অভিনয় করতে চলেছেন বলিউডে। আলি ফজলের বিপরীতে অভিনয় করবেন ওই অভিনেত্রী। ধারণা করা হচ্ছে মিমি চক্রবর্তীই সেই অভিনেত্রী যিনি শিগগিরই বলিউডে পা রাখছেন।

অভিনেত্রীর পাশাপাশি নুসরাত একজন সংসদ সদস্য। ‘বিগ বস’ হাউসে যাওয়া মানেই বেশ অনেক দিনের বিষয়। তখন কীভাবে দায়িত্ব সামলাবেন তা নিয়েও চলছে আলোচনা।

এম ইউ/০২ সেপ্টেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language