ফুটবল

নেপালের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ ড্র করলো বাংলাদেশ

ঢাকা, ১৭ নভেম্বর- করোনাভাইরাসের কারণে দীর্ঘ বিরতির পর দেশের ফুটবলের শুরুটা হয়েছে দুর্দান্ত। নেপালের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দিয়েই অবসান ঘটেছে অচলায়াতনের। এর আগে পাঁচ বছর নেপালের বিপক্ষে জিততে পারেনি; এই প্রীতি ম্যাচের আগে খেলা দুই ম্যাচেই হিমালয়ের দেশটির বিপক্ষে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল লাল সবুজের প্রতিনিধিদের। এবার জামাল ভুঁইয়ারা দুটি প্রীতি ম্যাচের মধ্যে একটিও জিততে দেয়নি নেপালিদের।

প্রথমটিতে ২-০ গোলে জয়ের পর দ্বিতীয়টি বাংলাদেশ ড্র করে। আজ মঙ্গলবার বিকেল পাঁচটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। পুরোম্যাচ জুড়ে আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা পাননি জামাল-সুফিলরা। শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে। প্রথম ম্যাচে জিতে এগিয়ে থাকায় ট্রফি থেকে যায় বাংলাদেশের ঘরেই।

সূত্র: আমাদের সময়
আডি/ ১৭ নভেম্বর

Back to top button
🌐 Read in Your Language