জাতীয়
সারাদেশে ৯৩ লাখের বেশি গবাদিপশু কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ঢাকা, ৪ জুন – সারাদেশে পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে মোট ৯৩ লাখ ৬৭ হাজার ৪১৮টি গবাদিপশু কোরবানি করা হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন দেশের আটটি বিভাগ থেকে প্রাপ্ত প্রাথমিক তথ্যের ভিত্তিতে এই হিসাব পাওয়া গেছে।
বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাংবাদিকদের এই পরিসংখ্যান সম্পর্কে অবহিত করেন।
প্রতিমন্ত্রী জানান,
কোরবানি হওয়া মোট পশুর মধ্যে গরু ও মহিষের সংখ্যা ছিল ৪৮ লাখ ৬৪ হাজার ১৫৮টি। এছাড়া ছাগল ও ভেড়া কোরবানি হয়েছে ৪৫ লাখ ২ হাজার ২৩৩টি। এর বাইরে অন্যান্য প্রজাতির পশু কোরবানি হয়েছে ১ হাজার ২৭টি।
প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন যে এবারের পশুর সংখ্যা আগের বছরের তুলনায় বিশেষ তাৎপর্য বহন করে।
এস এম/ ৪ জুন ২০২৬









