ক্রিকেট

মুজিবের বিয়েতে নাচলেন আফগান ক্রিকেটাররা (ভিডিও)

কাবুল, ১৪ নভেম্বর- জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন আফগান ক্রিকেটার মুজিব উর রহমান। বেশ ঘটা করেই এই লেগস্পিনারের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দলের অনেক ক্রিকেটার। শুধু তা নয় সতীর্থের বিয়েতে নেচেছেনও তারা। বিয়ের এ নাচ ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমেও।

১৯ বছর বয়সী লেগ স্পিনারের বিয়েটা বেশ উপভোগ করেছেন মোহাম্মদ নবী ও গুলবাদিনরা।

সদ্য সমাপ্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষে দেশে ফিরেই মুজিব বসেছেন বিয়ের পিঁড়িতে বসেছেন কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলা মুজিব। এবারের আইপিএল অবশ্য সুখকর ছিল না মুজিবের। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া সাথে সাথে মুজিবের ব্যক্তিগত পারফর্মও ভালো হয়নি। বেশিরভাগ সময় একাদশের বাইরে বসেই থাকতে হয়েছে তাকে।

সূত্র: কালের কন্ঠ

আর/০৮:১৪/১৪ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language