ময়মনসিংহ

দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে মাহিন্দ্রর ধাক্কায় নিহত ২

ময়মনসিংহ, ১৩ নভেম্বর- ময়মনসিংহে কাভার্ড ভ্যানের ধাক্কায় মাহেন্দ্রর ২ যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন।

আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেলতলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

কোতোয়োলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

ফিরোজ তালুকদার বলেন, ময়মনসিংহের দিকে যাচ্ছিল একটি কাভার্ড ভ্যান। সকাল ১০টা দিকে বেলতলি এলাকায় যানটি যাত্রীবোঝাই একটি মাহেদন্দ্রকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন এর দুই যাত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে। এছাড়া আহত চারজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে তাদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান ওসি।

সূত্র : কালের কন্ঠ

আর/০৮:১৪/১৩ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language