ক্রিকেট

দল পেলেন না তারা

ঢাকা, ১২ নভেম্বর- তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে বিপ টেস্টে শাহরিয়ার নাফীস, আব্দুর রাজ্জাকরা উতরে গিয়েছিলেন ভালোভাবে। তবে ফিটনেস পরীক্ষায় প্রশংসিত হলেও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশ নিতে যাওয়া কোনো দল নাফীস, রাজ্জাক, এনামুল হক জুনিয়রদের প্রতি আগ্রহ দেখায়নি।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফট। চার ক্যাটাগরিতে থাকা ১৫৭ ক্রিকেটার থেকে পছন্দের খেলোয়াড় বেছে নেয় দলগুলো।

সিনিয়র ক্রিকেটারদের মধ্যে মোহাম্মদ আশরাফুল দল পেয়েছেন। তবে রাজ্জাক, নাফীস, এনামুল জুনিয়র, জুনায়েদ সিদ্দিক, নাদিফ চৌধুরীরা উপেক্ষিত থেকে গেছেন।

ঘরোয়া ক্রিকেটে পরিচিত পারফরমারদের মধ্যে দল না পাওয়ার তালিকায় আরো আছেন- মেহেদি মারুফ, মাহমুদুল হাসান, তানবীর হায়দার, মিজানুর রহমান, সৈয়দ খালেদ আহমেদ, মোহাম্মদ আল আমিন, সাদমান ইসলাম, মনির হোসেন, মিনহাজুল আবেদিন আফ্রিদি, জুবায়ের হোসেন লিখন।

সূত্র: দেশ রূপান্তর
আডি/ ১২ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language