সংগীত

বিয়ের পর মধুচন্দ্রিমায় নেহা

মুম্বাই, ০৯ নভেম্বর- গায়িকা নেহা কক্কর গত মাসের (অক্টোবর) শেষ সপ্তাহে গাঁটছড়া বেঁধেছেন রোহনপ্রীত সিংয়ের সঙ্গে। এরপর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর সঙ্গে একাধিক ছবি শেয়ার করেন।

তখন থেকেই তাদের হানিমুন ডেস্টিনেশন নিয়ে ভক্তদের মধ্যে চলছিল আলোচনা। এবার জানা গেল, রবিবার মধুচন্দ্রিমার উদ্দেশ্যে দুবাইয়ে উড়াল দিয়েছেন নেহা কক্কর ও রোহনপ্রীত সিং।

দুজনের ইনস্টাগ্রাম স্টোরি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা গেছে, দুবাইয়ের একটি পাঁচতারা হোটেলে উঠেছেন এই নবদম্পতি। সেখানে তারা যে স্যুটে রয়েছেন, সেটি ফুল আর বেলুনে সাজানো। ফুল দিয়ে সাজানো হয়েছে নবদম্পতি নেহা ও রোহনপ্রীতের শয্যাও।

প্রথমে গানের প্রচারণার জন্য চালাকি মনে হলেও সেই গুঞ্জন উড়িয়ে নেহা সত্যিই বিয়ে করেন দীর্ঘদিনের বন্ধুকে। তার আগে ‘নেহু দ্য বিয়া’ শিরোনামে ২১ অক্টোবর নতুন গান মুক্তি পায় নেহা কক্করের, যে গানের কথা ও সুর করেছেন নেহা নিজেই। এই গানে দেখা গেছে নেহা-রোহনপ্রীতকে।

সূত্র: ঢাকাটাইমস

আর/০৮:১৪/৯ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language