নাটক

বাবা হারালেন অপূর্ব

ঢাকা, ১৫ এপ্রিল – বাবা হারালেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে তার বাবা ওমর ফারুক উত্তরার বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এ খবর জানিয়ে অপূর্ব তার ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে তিনি লিখেন, ‘আমার বাবা কিছুক্ষণ আগে মারা গেছেন; সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।’

অভিনেতা খায়রুল আলম টিপুও অপূর্বর বাবার মৃত্যুর খবর জানিয়েছেন। তিনি জানান, শুক্রবার শুটিংয়ে যাওয়ার জন্য বাসা থেকে বের হন অপূর্ব। রাস্তায় বাবার মৃত্যুর খবর পেয়ে বাসায় ফিরে যান।

জানা যায়, দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন অপূর্বর বাবা। অবশেষে এই মরণব্যাধির কাছে হার মানলেন তিনি।

এম এস, ১৫ এপ্রিল


Back to top button
🌐 Read in Your Language