কক্সবাজার

যুক্তরাষ্ট্র জেনোসাইড ওয়াচের ৩ স্কলারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

কক্সবাজার, ২৭ মার্চ – কক্সবাজারের টেকনাফে চাকমারকুল ২১নং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র জেনোসাইড ওয়াচের তিন সদস্যের স্কলার প্রতিনিধি দল।

রোববার (২৭ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সোয়া ২টা পর্যন্ত ক্যাম্পে অবস্থান করেন তারা। এ সময় এর নেতৃত্ব দেন সংস্থার প্রতিষ্ঠাতা প্রফেসর গ্রেগরি হাওয়ার্ড স্ট্যানলন।

টেকনাফস্থ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম তারিক বলেন, আজ রোববার পরিদর্শনকালে প্রতিনিধি দল ক্যাম্পের ইনচার্জের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় এ-১ ব্লক ঘুরে দেখেন।

তিনি আরও বলেন, প্রতিনিধি দল ২০১৭ সালে মিয়ানমারে গণহত্যা চলাকালীন পরিস্থিতি সম্পর্কে কয়েকজন সাধারণ রোহিঙ্গার সঙ্গে কথা বলেন। পরিদর্শন শেষে রোববার (২৭ মার্চ) দুপুর সোয়া ২টার দিকে প্রতিনিধি দল চাকমারকুল ক্যাম্প ত্যাগ করেন।

সূত্র : আরটিভি
এম এস, ২৭ মার্চ

Back to top button
🌐 Read in Your Language