বলিউড

তামিল ভাষা শিখতে খুব কষ্ট হয়েছে: আলিয়া

মুম্বাই, ২৭ মার্চ – রাজমৌলীর ‘আরআরআর’ ছবিটি এক দিনে ভারতে ১৫৬ কোটির ব্যবসা করেছে। এই ছবিতে আলিয়া ভাটকে দেখা গেছে বিশেষ এক চরিত্রে। এই প্রথম তামিল ছবিতে মহেশ ভাটের কন্যা। আর তাইতো অনুরাগীদের উত্তেজনা তুঙ্গে।

সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে আলিয়া বলেন, ‘তামিল ভাষা শেখা খুব সহজ নয়। খুব কষ্ট হয়েছে শিখতে। সেটে তো এক সময় রাম চরণ আর জুনিয়ার এনটিআর নিজেদের মধ্যে যখন তেলুগুতে কথা বলতেন আমি কিচ্ছু বুঝতে পারতাম না। একবার রামের দিকে দেখতাম আর এক বার জুনিয়রের দিকে। যেন টেনিস দেখছি।’

অন্যদিকে পরিচালক আলিয়ার চরিত্র প্রসঙ্গে বলেছিলেন, ‘পর্দায় দুই নায়কের মধ্যে সমানে সমানে যুগলবন্দি বজায় রাখবে আলিয়ার ‘সীতা’ চরিত্রটি।’

দুই দক্ষিণী তারকার সঙ্গে সমান তালে অভিনয় করেছেন আলিয়া। মাত্র ২০ মিনিটের অভিনয়ের জন্য আলিয়ার পারিশ্রমিক ৯ কোটি টাকা।

এম এস, ২৭ মার্চ


Back to top button
🌐 Read in Your Language