বলিউড

মধ্যমা আঙুল দেখিয়ে দীপিকার প্রতিবাদ!

মুম্বাই, ২১ মার্চ – জনপ্রিয় বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বর্তমানে স্পেনে ‘পাঠান’ সিনেমার শুটিং করছেন তিনি।

এদিকে দীপিকার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে। এটি নিয়ে শুরু হয়েছে আলোচনা। ছবিতে এই অভিনেত্রীকে দুই হাতের মধ্যমা উঁচিয়ে পোজ দিতে দেখা গেছে।

সম্প্রতি ‘পাঠান’ সিনেমার শুটিং সেটে দীপিকার বিকিনি পরা একটি ছবি ফাঁস হয়। পরবর্তী সময়ে সেটি ভাইরালও হয়েছে। ভক্তদের ধারণা এই শুটিং সেটে ছবি ফাঁস হওয়ার প্রতিবাদেই মধ্যমা উঁচিয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন দীপিকা। ছবি ফাঁস হওয়ার বিষয়টি মোটেও পছন্দ করছেন না এই নায়িকা।

‘পাঠান’ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর আবারও বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। যশরাজ ফিল্মসের এই সিনেমায় শাহরুখ-দীপিকা ছাড়াও আছেন জন আব্রাহাম। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি আগামী ২৫ জানুয়ারি মুক্তির কথা রয়েছে।

এন এইচ, ২১ মার্চ


Back to top button
🌐 Read in Your Language