সংগীত

বাবা হারালেন সংগীতশিল্পী ঐশী

ঢাকা, ২০ মার্চ – দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ঐশীর বাবা আব্দুল মান্নান মিলন মারা গেছেন।‌ ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

শনিবার (১৯ মার্চ) দিনগত রাত ১২টা ৩ মিনিটে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিভার্সেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক।

ঐশীর ভাই ইশিক জানান, এর আগে নিজ বাসায় হার্ট অ্যাটাক করেন তার বাবা। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, গত দেড় মাসের মধ্যে দুবার হার্ট অ্যাটাক করেন তার বাবা। এরমধ্যে একবার তার হার্টে রিংও বসানো হয়। কিন্তু শেষ পর্যন্ত না ফেরার দেশেই চলে গেলেন তিনি।

এন এইচ, ২০ মার্চ

Back to top button
🌐 Read in Your Language