দক্ষিণ এশিয়া
ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৮

বেঙ্গালুরু, ১৯ মার্চ – ভারতের কর্ণাটক রাজ্যে একটি প্রাইভেট বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে আটজন নিহত হয়েছেন। এতে আরও ২০ জন আহত হয়েছেন।
শনিবার কর্ণাটকের তুমকুর জেলায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে জানা গেছে, বাসটির মধ্যে ৬০ জন যাত্রী ছিলেন। বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে। তবে ঠিক কি কারণে এমনটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, ২০ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের অবস্থাও গুরুতর।
সূত্র : আরটিভি
এম এস, ১৯ মার্চ









