ক্রিকেট

দ. আফ্রিকার মাটিতে সর্বোচ্চ রানের জুটি গড়ে ফিরলেন তামিম

কেপ টাউন, ১৮ মার্চ – ৪৬ পার হওয়ার সঙ্গে সঙ্গে দক্ষিণ আফ্রিকার মাটিতে ওপেনিংয়ে সর্বোচ্চ রানের জুটি গড়ে বাংলাদেশ। আর ৯৩ পার হওয়ার সঙ্গে সঙ্গে যে কোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটির রেকর্ডে নাম লেখান তামিম-লিটন। আর ২ রান যোগ না হতেই তামিম ফেরেন আন্দিলে ফেলুকওয়ায়োর বলে এলবিডব্লিউ হয়ে। রিভিউ নিয়েছিলেন, কিন্তু তা বিপক্ষে যায়। তামিমের ব্যাট থেকে আসে ৬৭ বলে ৪১ রান করে।

বাংলাদেশ: ৯৫/১ (২২ ওভার)

দ. আফ্রিকার মাটিতে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রান

দক্ষিণ আফ্রিকার মাটিতে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড করেছে বাংলাদেশ। এর আগে ৯ ওয়ানডেতে ওপেনিংয়ে সর্বোচ্চ ছিল ৪৬ রান। ১৬তম ওভারের প্রথম বলে কিপারের মাথার উপর দিয়ে উড়িয়ে চার মেরে ৪৬ থেকে টপকে ৫০ রানে নিয়ে যান তামিম। এর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে ওপেনিং জুটি যথাক্রমে, ১-৮,১-২৬, ১-৫, ১-৩, ১-৯ , ১-৪৬ , ১-৪৩, ১-০ ও ১-৩।

তামিম-লিটনের সতর্ক ব্যাটিং

লুঙ্গি এনগিডির প্রথম ওভারে মেডেন দেন তামিম ইকবাল। কাগিসো রাবাদার দ্বিতীয় ওভারের শেষ বলে মিড উইকেটে পুল করে ডাবল নিয়ে রানের খাতা খোলেন লিটন দাস। আর তৃতীয় ওভারের শেষ বলে এনগিডিকে ব্যাকওয়ার্ড পয়েন্টে ৬ মেরে নিজের রানের খাতা খোতে খোলেন তামিম। দুজনে সতর্কতার সঙ্গে খেলছেন দেখেশুনে। দুজনে প্রথম পাওয়ার প্লে থেকে ৩৩ রান তোলেন। ধীরগতিতে রান তুললেও বাংলাদেশ কোনো উইকেট বিলিয়ে দেয়নি।

‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে তামিম-বাভুমাদের সংহতি

প্রথম ওয়ানডে শুরুর আগে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে সংহতি জানালো বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। দুই দলের ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালরা হাঁটু গেড়ে বসে ও এক হাত তুলে একাত্মতা জানান বর্ণবাদ বিরোধী এই আন্দোলনের সঙ্গে।

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিং করবে বাংলাদেশ। আজ শুক্রবার (১৮ মার্চ) সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে বাংলাদেশ সময় বিকেল ৫টায় খেলাটি শুরু হয়। তিন পেসার ও এক বিশেষজ্ঞ স্পিনার নিয়ে নামছে বাংলাদেশ। পেসে মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদের সঙ্গে শরিফুল ইসলাম। স্পিনে মেহেদি হাসান মিরাজের সাকিব আল হাসান। হাত ঘোরাতে পারবেন মাহমুদউল্লাহ রিয়াদ কিংবা আফিফ হোসেনও।

বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, ইয়াসির আলী, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

দক্ষিণ আফ্রিকা একাদশ

বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে অসুস্থতার জন্য থাকছেন না কুইন্টন ডি কক। এ ছাড়া নেই তাবরেজ শামসি।

টেম্বা বাভুমা, ইয়ানেমান মালান, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আন্দিলে ফেলুকওয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, মার্কো জানসেন, রাসি ফন ডার ডাসেন, কাইল ভেরেইনা।

প্রোটিয়াদের মাটিতে ইতিহাস গড়ার হাতছানি

বাংলাদেশ এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১টি ওয়ানডে খেলেছে। তার মধ্যে ৪টি জয় আর ১৭টি হার। তবে দক্ষিণ আফ্রিকার মাটিতে ৯ ওয়ানডে খেলে সবকটিতেই হার। তবে সবশেষ ২০১৯ বিশ্বকাপে ওভালে জয়ের সুখস্মৃতিটা বাংলাদেশরই। সেটি তামিম-সাকিবদের জন্য ভালো টনিক হিসেবে কাজও করতে পারে। তবে তামিমের মতে এখানে পরিস্থিতিটা ভিন্ন, বিশ্বকাপ শেষ হয়েছে প্রায় তিন বছর, এছাড়া সবচেয়ে বড় যে বিষয় সেটি হলো কন্ডিশন, যেটি প্রোটিয়াদের পক্ষে।

জয়ের জন্যই নামছে বাংলাদেশ

‘বিশেষ কিছু করার জন্য এবার আমাদের সামনে সুবর্ণ সুযোগ। আমরা এমন কিছু করতে চাই, যেটা বাংলাদেশের অন্য কোনো দল এখানে এসে করতে পারেনি’- দক্ষিণ আফ্রিকা সিরিজকে সামনে রেখে এভাবেই বলেছেন বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো। এই প্রোটিয়া কোচের সুরে তাল মিলিয়ে অধিনায়ক তামিম ইকবালও বলেছেন, ‘আমরা এখানে এসেছি ভালো ক্রিকেট খেলার জন্য। জয়ের চিন্তা করেই আমরা মাঠে নামব।’

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ১৮ মার্চ


Back to top button
🌐 Read in Your Language