বলিউড

যারা গুজব ছড়াচ্ছেন, তাদের ছড়াতে দিন: রাশ্মিকা

হায়দ্রাবাদ, ০২ মার্চ – দক্ষিণী তারকা বিজয় দেবারাকোন্ডা এবং রাশ্মিকা মন্দানার প্রেম নিয়ে জল্পনা চলছেই। গুঞ্জন উঠেছে তাদের বিয়েরও। এবার এ বিষয়ে মুখ খুললেন রাশ্মিকা।

‘পুষ্পা’ খ্যাত এই অভিনেত্রী বলেছেন, বিয়ের করার জন্য এখনও আমার হাতে অনেক সময় আছে। যখন সময় হবে তখনই বিয়ে করব। যারা গুজব ছড়াচ্ছেন তাদের ছড়াতে দিন।

‘ডিয়ার কমরেড’, ‘গীত গোবিন্দম’-এর মতো একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন বিজয় এবং রাশ্মিকা। এরপর থেকে তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। সম্প্রতি তাদের বিয়ের গুঞ্জন উঠে।

যদিও এই আলোচনা নিয়ে দুজনের কেউই বিশেষ মুখ খোলেননি। তবে গত ২১ ফেব্রুয়ারি একটি টুইটে বিজয় লিখেছিলেন, ‘আবারও ভুল কথাবার্তা।’ তবে কোন কথা ভুল, তা উল্লেখ করেননি।

অন্যদিকে, ‘পুষ্পা’র আকাশছোঁয়া সাফল্যের পর বর্তমানে পরবর্তী ছবির প্রচারে ব্যস্ত রয়েছেন রাশ্মিকা। ছবির প্রচারে এক সংবাদমাধ্যমের তরফে রশ্মিকাকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি তার এবং বিজয়ের বিয়ের ব্যাপারটি নিছকই গুজব বলেই উড়িয়ে দেন।

কিন্তু এভাবে আর চুপ থাকতে পারলেন না তিনি। উপরোল্লিখিত কথাগুলো বলে একরকম জবাব দিয়ে দিয়েছেন অভিনেত্রী।

এন এইচ, ০২ মার্চ


Back to top button
🌐 Read in Your Language