ব্যবসা

আজ ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ

ঢাকা, ২১ ফেব্রুয়ারি – আজ সোমবার মহান একুশে ফেব্রুয়ারি। দেশে-বিদেশে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হবে। আন্তর্জাতিক মাতৃভাষা এবং শহীদ দিবস উপলক্ষ্যে ব্যাংক ও শেয়ারবাজার আজ বন্ধ থাকবে।

জানা গেছে, দিবসটি উপলক্ষে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং আদালতের কার্যক্রম বন্ধ থাকবে।

একই সঙ্গে দেশের ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেনও বন্ধ থাকবে এই দিনে। আগামীকাল মঙ্গলবার থেকে ফের ব্যাংক ও শেয়ারবাজারের কার্যক্রম ও লেনদেন চলবে।

সূত্র : ইত্তেফাক
এম এস, ২১ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language