সংগীত

কিংবদন্তি কণ্ঠশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় আর নেই

কলকাতা, ১৫ ফেব্রুয়ারি – বাংলা গানের কিংবদন্তি কণ্ঠশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় মারা গেছেন। মঙ্গলবার তিনি মারা গেছেন বলে গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর।

গত ২৭ জানুয়ারি বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়েন প্রবাদপ্রতিম এই সঙ্গীতশিল্পী। ওই দিনই তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, ফুসফুসে সংক্রমণ হয়েছিল তার। ঘটনাচক্রে তার দু’দিন আগেই কেন্দ্রের পদ্মশ্রী পদক প্রত্যাখ্যান করেছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়।

এন এইচ, ১৫ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language