পশ্চিমবঙ্গ

ফের বিয়ে করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র!

কলকাতা, ১৩ ফেব্রুয়ারি – ফের বিবাহবন্ধনে আবদ্ধ হলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। বিয়ের কথা শনিবার (১২ ফেব্রুয়ারি) নিজেই জানিয়েছেন তিনি।

এর আগে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাতে বিয়ের কেনাকাটা করেছেন তিনি। লাল রঙের পাঞ্জাবির সঙ্গে ঘিয়ে রঙের ধুতি। নববধূর জন্য লাল বেনারসি। এমনকী বাসি বিয়ের পাঞ্জাবিও কিনেছেন তিনি।

বিয়ে প্রসঙ্গে নিজের পরিচিত কায়দাতেই মদন বলেছেন, ‌আমি মানসিকভাবে খুব বিভ্রান্ত। সামনেই ভ্যালেন্টাইনস ডে। সবাই বলছে ‘ওয়ান ম্যান ওয়ান পোস্ট’। তাই আমিও ভেবেছিলাম ‘ওয়ান ম্যান ওয়ান ওয়াইফ’। কিন্তু এখন ভাবছি দুটো হাত দুটো পায়ের মতো দুটো বউ ছাড়া চলবে না। তাই আবার বিয়ে করছি।’ইদানিং তিনি রাজনীতির বাইরেও নানাভাবে নিজেকে ‌তুলে ধরছেন।

সোশ্যাল মিডিয়ায় তার ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ফ্যান ফলোয়িং-ও চোখে পড়ার মতো। তিনি কিছু করলে বা বললেই সেটা নিয়ে মানুষ নানাভাবে রিয়্যাক্ট করেন। মতামত ব্যক্ত করেন। মজা করেন। তার ‘আই অ্যাম এমএম’ মিউজিক ভিডিও খুবই জনপ্রিয় হয়েছে। ‘ইন্ডিয়া ওয়ানা হ্যাভ হার বে‌‌টিয়া’ ও খুবই সাড়া ফেলে দিয়েছিল। আলোচিত হয়েছে নানা স্তরে। রাজনীতিক মদন মিত্র এভাবেই নানা মজা করেন।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ১৩ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language