আইন-আদালত

জুলাই হত্যাকাণ্ড: হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ

ঢাকা, ৩০ জুন – ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আজ।

মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করবেন।

এই মামলায় ইনুর সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ। চূড়ান্ত যুক্তিতর্ক শেষে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দাবি করেন যে, আসামির বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রসিকিউশন সফলভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। তাই তারা ইনুর সর্বোচ্চ সাজা প্রত্যাশা করছেন।

অন্যদিকে ইনুর আইনজীবী মনসুরুল হক চৌধুরী দাবি করেছেন, রাজনৈতিক প্রতিহিংসা এবং জামায়াত-শিবিরের বিরোধিতা করার কারণেই হাসানুল হক ইনুকে এই মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে।

এর আগে গত ২২ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণার জন্য আজকের দিনটি নির্ধারণ করেন।

তার আগে প্রসিকিউশন ও আসামিপক্ষের দীর্ঘ শুনানি শেষে গত ১৪ মে আদালত মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। ওইদিন রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও ফারুক আহাম্মদ। আসামিপক্ষে আইনজীবী মুনসুরুল হক চৌধুরী ও সিফাত মাহমুদ উপস্থিত ছিলেন।

এনএন/ ৩০ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language