ইউরোপ

ফ্রান্সে দৈনিক করোনা শনাক্তে নতুন রেকর্ড

প্যারিস, ১৯ জানুয়ারি – ফ্রান্সে গত একদিনে নতুন করে প্রায় পাঁচ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে, যা দেশটিতে শনাক্তের নতুন রেকর্ড। বার্তস্থার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

ফ্রান্সের জনস্বাস্থ্য বিভাগের বরাতে প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে দেশটিতে দিনে গড়ে তিন লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হচ্ছিলো। এখন এক দিনে প্রায় পাঁচ লাখ মানুষের করোনা শনাক্ত হলো।

ফ্রান্সের জনস্বাস্থ্য বিভাগের হালনাগাদ তথ্য অনুযায়ী, সর্বশেষ একদিনে দেশটিতে ৪ লাখ ৬৪ হাজার ৭৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

আগের দিন সোমবার দেশটিতে ১ লাখ ২ হাজার ১৪৪ জনের করোনা শনাক্ত হয়েছিলো। ফ্রান্সে এখন অপ্রতিরোধ্য গতিতে সংক্রমণ ছড়াচ্ছে করোনার অতি সংক্রামক ধরন অমিক্রন। এ কারণে শনাক্তের হার বাড়ছে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৯ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language