সালাহ, মানেদের নিয়ে আফ্রিকান কাপ অব নেশনস

শুরু হচ্ছে আফ্রিকান কাপ অব নেশনস (আফকন)। স্বাগতিক ক্যামেরুন বনাম বুরকিনা ফাসো ম্যাচের মধ্য দিয়ে শুরু টুর্নামেন্টের ৩৩তম আসর। আফ্রিকান ফুটবলের এই শ্রেষ্ঠত্ব প্রমানের লড়াই চলবে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রোববার রাত ১০টায়। ক্লাব লিগের খেলা থাকায় আফকন টুর্নামেন্টে দেখা যাবে না বেশ কিছু পরিচিত মুখকে।
টুর্নামেন্টিতে ফেবারিটদের তালিকায় রয়েছে গতবারের শিরোপাজয়ী আলজেরিয়া থেকে শুরু করে স্বাগতিক ক্যামেরুন, মিসর, সেনেগাল, ঘানা, নাইজেরিয়া এবং মরক্কো।
আফ্রিকান ফুটবলের শ্রেষ্ঠত্বসূচক এ টুর্নামেন্টি শুরু হয় ১৯৫৭ সালে। টুর্নামেন্টে সবচেয়ে বেশিবার অংশ নিয়ে সর্বোচ্চ ৭ বারের চ্যাম্পিয়ন মিসর। তবে এখনো শিরোপার স্বাদ পাইনি দলটির সেরা তারকা মোহাম্মদ সালাহ। অধরা আফকনের শিরোপা জয়ের আশায় সাদিও মানেদের সেনেগাল এবার খেলতে গেছেন আফ্রিকায়।
টুর্নামেন্টিতে রয়েছে বাংলাদেশের সাবেক কোচ টম সেইন্টফিট। নেতৃত্ব দিবেন গাম্বিয়াকে। এর মধ্যেই টুর্নামেন্টের সময়, ফিক্সচার, করোনাভাইরাসের প্রকোপ, ইউরোপিয়ান লিগগুলোর ব্যস্ততম সময়ে কে কে খেলতে পারবেন আর কে কে পারবেন না, সেটা নিয়ে এর মধ্যেই অনেক আলোচনা-সমালোচনা চলছে।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৯ জানুয়ারি









