ইসলাম

বজ্রপাতের সময় রাসুলুল্লাহ (সা.) যে দোয়া পড়তেন

বৈশাখের আর মাত্র তিনদিন বাকি। তবে এরই মধ্যে শুরু হয়েছে কালবৈশাখীর তাণ্ডব। প্রায় প্রতিদিন দেশের কোথাও না কোথাও হানা দিচ্ছে কালবৈশাখী। সেই সাথে বজ্রপাত।

বজ্রপাতের গর্জন আমাদের অনেককেই কিছুটা সময়ের জন্য তটস্থ করে দেয়। অনেকে ভয়ে ছোটাছুটিও শুরু করে দেন।

কিন্তু বজ্রপাতের সময় কী করা উচিত? সেবিষয়ে ইসলামে সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেঘের গর্জন থেকে আশ্রয় লাভ করতে আল্লাহর কাছে দোয়া করতেন।

হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন, নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেঘের গর্জন ও বজ্রপাতের শব্দ শুনতে পেতেন তখন বলতেন-

উচ্চারণ : আল্লাহুম্মা লা তাক্বতুলনা- বিগাদাবিকা ওয়া লা তুহলিকনা- বিআ’জা-বিকা ওয়া আ’-ফিনা- ক্বাবলা জালিক। (মুসনাদে আহমাদ তিরমিজি)

অর্থ : হে আল্লাহ! তুমি আমাদেরকে তোমার রোষের দ্বারা হত্যা করো না; তোমার শাস্তির দ্বারা আমাদেরকে ধ্বংস করো না; বরং এর পূর্বেই আমাদেরকে প্রশান্তি দান করো।

আল্লাহ তাআলা এ দোয়ার মাধ্যমে সমগ্র মুসলিম উম্মাহকে বজ্রপাতের ভয়াবহতা ও ক্ষতি থেকে রক্ষা করুন। আমিন।

এন এইচ, ৩১ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language