ঢালিউড

লাইফ সাপোর্টে অভিনেতা আমির সিরাজী

ঢাকা, ২৫ ডিসেম্বর – চলচ্চিত্র অভিনেতা আমির সিরাজী রাজধানীর রামপুরার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।

শুক্রবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অভিনেতা জায়েদ খান তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

জায়েদ পোষ্টে লেখেন, শিল্পী সমিতির সম্মানিত সদস্য ও সবার প্রিয় অভিনেতা আমির সিরাজী ভাই কিছুক্ষণ আগে শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে আছেন। সবার কাছে দোয়া চাচ্ছি। আল্লাহ সহায় হোন।

মতিন রহমান পরিচালিত ‘রাধা কৃষ্ণ’ সিনেমায় মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় আমির সিরাজীর। কিন্তু তার অভিনীত মুক্তি পাওয়া প্রথম সিনেমা ছিল ইবনে মিজান পরিচালিত ‘পাতাল বিজয়’। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে প্রায় ৭০০ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

এন এইচ, ২৫ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language