ফ্যাশন

শরীরের গড়ন বুঝে জুতো কিনুন

পায়ের জুতো হওয়া চাই সঠিক। শরীরের ভার বইতে পায়ের দরকার আরাম, একটু বিশ্রাম। কিন্তু সারাক্ষণই এদিক-ওদিক দৌড়াদৌড়ি চলতে থাকে। ব্যস্ত জীবনে বিশ্রাম নেওয়ার সময় মেলে না। তাইতো জুতো জোড়া প্রয়োজন মনের মতো। মহিলাদের ফ্যাশনে রয়েছে জুতোর নানা ভ্যারাইটি। পুরুষদের ফ্যাশনে তা অনেকটাই কম। আপনার শরীরের গড়ন বুঝে কেমন হওয়া চাই জুতো, পুরুষদের জন্য রইল কিছু ফ্যাশন টিপস –

হাইট কম হলে : উচ্চতা কম হলে, পায়ের মাপও বেশ কম হয় স্বাভাবিক ভাবেই। কিন্তু ছোটো সাইজ়ের জুতো পাওয়া হয়ে যায় সমস্যার। জুতো বেছে নিন পায়ের মাপ বুঝে। লম্বাটে ধরনের জুতো বেছে নিন, তাতে পা বড় দেখাবে।

ভারী গড়ন হলে : ভারী চেহারা হলে জুতো কিনতে হবে সাবধানে। আরামদায়ক ও যাতে পায়ে চেপেচুপে না যায়, সেদিকেও নজর রাখতে হবে। অবশ্যই এমন কোনও জুতো বেছে নিন, যা স্লিপ করবে না।

আরও পড়ুন ::

লম্বা চেহারা হলে : উচ্চতা বেশি হলে অবশ্যই এমন জুতো বেছে নিন, যাতে কোনও হিল নেই। একেবারে ফ্ল্যাট জুতো এই ধরনের শরীরের গড়নের জন্য ভালো। জুতোর সামনের দিকটা রাউন্ড শেপের হওয়াই ভালো।

ঘষামাজা চেহারা হলে : চেহারা সুন্দর হলে, পরবেন তাতেই ভালো মানাবে। তবে আপনার ফ্যাশনে থাকা চাই আপনার রুচিশীলতার পরিচয়। যে কোনও ধরনের জুতো বেছে নিতে পারেন। তবে বেশি হিল দেওয়া জুতো এড়িয়ে চলাই ভালো।

এম ইউ


Back to top button
🌐 Read in Your Language