ক্রিকেট

থেমেছে বৃষ্টি, শুরু হচ্ছে খেলা

ঢাকা, ০৫ ডিসেম্বর – বাংলাদেশ-পাকিস্তান দুই টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে রোববার মাঠে নামে দুই দল। গতকাল শনিবার লাঞ্চ বিরতির পর ৫০ মিনিট খেলা হয় এরপর গুঁড়িগুঁড়ি বৃষ্টির কারণে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। তবে বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে আবারো মাঠে গড়ায় খেলা। তবে আলো সল্পতার কারণে নির্ধারিত সময়ে আগেই প্রথম দিনের খেলা শেষ করতে বাধ্য হয় ম্যাচ অফিসিয়ালরা।

যেহেতু মেঘলা আবহাওয়ার কারণে প্রথম দিন নির্ধারিত সময়ের আগে দিন শেষ হয় তাই সিদ্ধান্ত হয় টেস্টের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম দিনের খেলা শুরু হবে নির্ধারিত সময়ে ৩০ মিনিট আগে। সে অনুযায়ী দ্বিতীয় দিনের খেলা শুরুর কথা ছিলো রোববার সকাল সাড়ে নয়টায়।

কিন্তু ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে রোববার সকাল থেকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হওয়ায় যথা সময়ে খেলা শুরু হয়নি। তবে শের-ই বাংলায় অবশেষে বৃষ্টি থেমেছে। কাভার সরিয়ে মাঠ খেলার উপযোগী করে তোলা হচ্ছে। ১১টা ২০ মিনিটে খেলা শুরু হবে। আজ দিনে খেলা হবে ৭৮ ওভার।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৫ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language