ক্রিকেট

বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট দেখা যাবে ৫০ টাকায়

ঢাকা, ০৩ ডিসেম্বর – পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজ দিয়ে ঘরের মাঠে দর্শক ফিরিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঢাকায় তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পর চট্টগ্রামের দর্শকরা মাঠে বসে উপভোগ করেছেন দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় পাঁচদিনের ম্যাচটি মাঠে গড়াবে আগামী ৪ ডিসেম্বর। এজন্য শুক্রবার থেকে শুরু হবে টিকিট বিক্রি।

টি-টোয়েন্টির মতো ঢাকায় ৫ ক্যাটাগরিতে বিক্রয় করা হবে টিকিট। সর্বনিম্ন ৫০ টাকায় খেলা দেখতে পারবেন সমর্থকরা। সর্বোচ্চ টিকিটের মূল্য ৫০০ টাকা।

ঢাকা টেস্টে জন্য গ্র্যান্ড স্ট্যান্ড ৫০০, ভিআইপি স্ট্যান্ড ৩০০, ক্লাব হাউজ ২০০, সাউদার্ন-নর্দার্ন স্ট্যান্ড ১০০ ও ইস্টার্ন স্ট্যান্ড গ্যালারির টিকিট মিলবে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পাওয়া যাবে ম্যাচ টিকিট। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে টিকিট বুথ।

তবে শর্ত হলো করোনাভাইরাসের ডাবল ডোজ টিকা নিয়েছেন কেবল তারাই খেলা দেখার সুযোগ পাবেন সনদ দেখানো সাপেক্ষে। ম্যাচের দিন মাঠে প্রবেশের সময় টিকা সার্টিফিকেট দেখাতে হবে। ১৮ বছরের কম বয়সীদের টিকার সার্টিফিকেট লাগবে না।

সূত্র : আমাদের সময়
এন এইচ, ০৩ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language