গাজীপুর

গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন

গাজীপুর, ৩০ নভেম্বর -গাজীপুর সিটি করপোরেশনের জরুন এলাকায় একটি গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিস ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তাৎক্ষণিক আগুনের কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, জরুন এলাকায় রিপন গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। এঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সূত্রঃ বিডি-প্রতিদিন

আর আই


Back to top button
🌐 Read in Your Language