বলিউড

বিয়ে হচ্ছে না ভিকি -ক্যাটরিনার! দাবি ভিকির দিদির

মুম্বাই, ২৭ নভেম্বর – বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেছে। এরই মধ্যে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। হবু কনের জন্য তৈরি হচ্ছে বিশেষ মেহেন্দি। উৎসবের মুহূর্ত লেন্সবন্দি করতে আনা হচ্ছে বিদেশি ফটোগ্রাফারও। কিন্তু ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়েই নাকি হচ্ছে না!

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে ভিকি কৌশলের কাজিন (দিদি) উপাসনা বোরা জানান, ‘ভিক্যাট’র বিয়ের খবর মিথ্যা।’

পেশায় চিকিৎসক উপাসনা বলেছেন, ‘সংবাদমাধ্যম ভিকি ও ক্যাটরিনার বিয়ের ভুয়া খবর রটাচ্ছে। সত্যিই যদি বিয়ে হয়, আমরা নিজেই জানাবো। আমি ভিকির সঙ্গে কথা বলেছি। আমার ভাই জানিয়েছে, ও এই মুহূর্তে বিয়ে করছে না।’

বিয়ে নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি ভিকি বা ক্যাটরিনার কেউই। তবে শোনা যাচ্ছে, ডিসেম্বরের শুরুতেই রাজস্থানে ধুমধাম করে বিয়ের হবে তাদের। তার আগেই হবে আইনি বিয়ে।

তবে এসবই কি মিথ্যা? প্রেমকে পরিণতি দিয়ে কি তাহলে সাতপাকে ঘুরবেন না ভিকি-ক্যাটরিনা? সময়ই উত্তর দেবে।

এম এস, ২৭ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language