বলিউড

সালমান খানের আত্মীয়র সঙ্গে সোনাক্ষীর বিয়ে!

মুম্বাই, ২৭ নভেম্বর – বলিউডে বইছে বিয়ের বাতাস। একের পর এক বিয়ের খবরে সরগরম বলিপাড়া। এবার শোনা যাচ্ছে অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিয়ের গুঞ্জন।

জানা গেছে, সালমান খানের ভাই সোহেলের শ্যালক বান্টি সচদেবারের সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন সোনাক্ষী। বান্টি পিআর (জনসংযোগ) সংস্থা কর্নারস্টোনের মালিক। জামাই হিসেবে বান্টিকে দারুণ পছন্দ সোনাক্ষীর পরিবারের। খুব শিগগিরই চার হাত এক করতে চান তারা।

এদিকে সোনাক্ষী এক সাক্ষাৎকারে বান্টি সম্পর্কে বলেছিলেন, ‘বান্টি স্বনির্মিত মানুষ। আর এখন অবিবাহিত জীবন উপভোগ করতে চায় ও।’

এর আগে একবার গভীর প্রেমে পড়েছিলেন সোনাক্ষী। কিন্তু সে সম্পর্ক টেকেনি। পরবর্তীতে বিভিন্ন সময় তার সঙ্গে অর্জুন কাপুর, শাহিদ কাপুর, জাহির ইকবাল, আদিত্য শ্রফের সম্পর্কের কথা শোনা গিয়েছিল। যদিও কারও সঙ্গে ঘর বাঁধা হয়নি নায়িকার।

প্রসঙ্গত, সোনাক্ষীকে সর্বশেষ দেখা গেছে ‘ভুজ : দ্য প্রাইড অব ইন্ডিয়া’ সিনেমায়। কিছুদিন আগে প্রকাশ পেয়েছে তার অভিনীত ‘মিল মাহিয়া’ গানের ভিডিও। শিগগিরই নতুন সিনেমার কাজ শুরু করবেন তিনি।

এন এইচ, ২৭ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language