জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা শুরু

ঢাকা, ৪ জুন – প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই বৈঠক শুরু হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি -১ জাহিদুল ইসলাম রনি বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, সভায় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী বিষয়, জাতীয় উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক সংস্কার এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনার কথা রয়েছে। এ ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের চলমান প্রকল্পগুলোর কাজের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে।

বৈঠকে মন্ত্রিপরিষদের দায়িত্বপ্রাপ্ত সদস্যরা অংশগ্রহণ করেছেন।

সভা শেষে গৃহিত সিদ্ধান্ত ও আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত ব্রিফিং করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এনএন/ ৪ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language