বলিউড

যে কারণে নাম পরিবর্তন করেছেন প্রিয়াঙ্কা

মুম্বাই, ২৫ নভেম্বর – জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটার এবং ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে তার নাম থেকে স্বামীর পদবি বাদ দিয়েছেন। এরপর থেকে এটি নিয়ে শুরু হয় আলোচনা।

গুঞ্জন ওঠে, স্বামী নিক জোনাসের সঙ্গে সম্পর্কের তিক্ততার কারণে এটি করেছেন প্রিয়াঙ্কা। তবে ভারতীয় একটি সংবাদমাধ্যমে এর পেছনে কারণ সম্পর্কে জানানো হয়েছে।

জানা গেছে, পেশাগত কারণেই নামের এই পরিবর্তনটি করেছেন প্রিয়াঙ্কা। এক জ্যোতিষীর পরামর্শে এটি করেছেন তিনি। এমনকি খুব শিগগির তার নাম থেকে ‘চোপড়া’ পদবিও বাদ দেবেন এই অভিনেত্রী। কারণ তিনি শুধু প্রিয়াঙ্কা নামেই পরিচিত হতে চাইছেন।

বর্তমানে নিক-প্রিয়াঙ্কার সম্পর্ক নিয়ে তাদের একটি ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, ‘নিক ও প্রিয়াঙ্কা একসঙ্গে অনেক ভালো আছে। সত্যি বলতে তারা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন।’

২০১৭ সালে মেট গালার লাল গালিচায় একসঙ্গে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা ও নিক জোনাস। এরপর তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৮ সালের ১ ডিসেম্বর যোধপুরের উমেদ প্যালেসে খ্রিষ্টান মতে প্রিয়াঙ্কা-নিকের বিয়ের আনুষ্ঠানিকতা হয়। পরের দিন হিন্দু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই জুটি।

এন এইচ, ২৫ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language