বলিউড

৪ কোটিতে রাজি নয়নতারা!

হায়দ্রাবাদ, ২৪ নভেম্বর – কলকাতার অভিনেতা চিরঞ্জীবীকে নিয়ে ‘গডফাদার’ নামে একটি ছবি নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক মোহন রাজা। শুরু থেকেই ছবিতে নয়নতারার অভিনয়ের কথা শোনা যাচ্ছিল।

তবে হঠাৎ করেই ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এই নায়িকা এমন গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল। সব দোলাচলের অবসান ঘটিয়ে ছবিতে কাজ করার জন্য সম্মতি দিয়েছেন তিনি।

জানা গেছে, ছবিতে অভিনয়ের জন্য ৪ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছিলেন নয়নতারা। অনেক দর-কষাকষির পর সবশেষ এতেই রাজি হন ‘গডফাদার’ ছবির প্রযোজক। তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে নয়নতারাই সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত নায়িকা। বেশ কিছু নারী কেন্দ্রীক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

জানা গেছে, ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয়ের জন্য সম্মতি দিয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। এতে খলনায়কের চরিত্রে অভিনয় করবেন সত্যদেব।

ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত। তার স্ত্রীর চরিত্রে দেখা যাবে নয়নতারাকে। আরও অভিনয় করবেন মীনা, খুশবু, কীর্তি সুরেশ, প্রকাশ রাজ, জ্যাকি শ্রফসহ অনেকে।

এন এইচ, ২৪ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language