বলিউড

বিয়ের ভিডিও পোস্ট করলেন রাজকুমার-পত্রলেখা দম্পতি

মুম্বাই, ২২ নভেম্বর – সাত পাকে বাঁধা পড়ার টুকরো টুকরো মুহূর্ত ছবিতে সাজিয়ে দিচ্ছিলেন বলিউডের তারকা দম্পতি রাজকুমার রাও এবং পত্রলেখা।

এবার পুরো বিয়ের অনুষ্ঠানকেই একটি ভিডিও আকারে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলেন তারা। রোববার ইনস্টাগ্রামে পোস্ট হওয়া সেই ভিডিওতে ধরা রইল তাদের আজীবনের ভালবাসার গল্প। খবর আনন্দবাজার পত্রিকার।

ভিডিওতে বিয়ের মণ্ডপে ঢোকা থেকে মালা বদল নিয়ে খুনসুটি, আর সব শেষে অপরকে সিঁদুর পরিয়ে দেওয়া— চিরকালের মতো গাঁথা হয়ে থাকল তাদের ভালবাসা পরিণতি পাওয়ার প্রতিটি ধাপ।

রাজকুমারের দিক থেকে চোখ সরাতে পারছিলেন না পত্রলেখা। বাঙালি এ অভিনেত্রী বলেছেন, ১১ বছর ধরে আমরা একে অপরকে চিনি। তবু মনে হয় যেন বহু জন্মের চেনা। তোমার চেয়ে ভাল কেউ হতেই পারে না!

এর পরেই হাতে হাত রেখে হাসিমুখে সাত পাক। সিঁদুর টানে একে অপরকে জীবনভরের মতো বেঁধে নেওয়া। সংসারে পা বাড়িয়েছেন দু’জনে।

এর মধ্যেই অবশ্য বলিউডের হাওয়ায় উড়ছে আরও একটা খবর। দু’জনেই নাকি দ্বিতীয়বার বিয়ে করেছেন। এবার তারা বিয়ে করবেন খ্রিস্টান মতে।

এন এইচ, ২২ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language