ইউরোপ

ফের করোনার টিকা নিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

মস্কো, ২২ নভেম্বর – রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুনরায় করোনার টিকা নিয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। রবিবার (২১ নভেম্বর) বার্তাসংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে পুতিন জানিয়েছিলেন যে তিনি এ বছরের জুনে তিনি স্পুটিনিক ভি ভ্যাকসিন নিয়েছেন।

গামলেয়া ফেডারাল রিসার্চ সেন্টার ফর এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির ডেপুটি পরিচালকের সাথে এক সাক্ষাতের সময় পুতিন বলেন, আজ, আপনার এবং আপনার সহকর্মীদের সুপারিশে, আমি পুটনিক লাইট নামে আরেকটি টিকা নিয়েছি।

বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন হিসেবে স্পুটনিক ভি-কে অনুমোদন দিয়েছিল রাশিয়া। পরে আরও দু’টি ভ্যাকসিনকে অনুমোদন দেয় তারা।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২২ নভেম্বর

Back to top button
🌐 Read in Your Language