ক্রিকেট
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত টাইগারদের
ঢাকা, ২০ নভেম্বর – টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা কাটিয়ে শুক্রবার নতুন শুরুর মিশনে শুরু করেছে বাংলাদেশ। কিন্তু প্রথম ম্যাচে হোঁচট খেয়ে টানা ৬ হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে মাহমুদউল্লাহর দল। পাকিস্তানের বিপক্ষে সিরিজ বাঁচিয়ে রাখতে হলে আজ (শনিবার) দ্বিতীয় ম্যাচ জয়ের বিকল্প নেই। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সেই ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ।










