ক্রিকেট
দুবাই থেকে ফিরলেন লিটনসহ বাকিরা

ঢাকা, ১৪ নভেম্বর – টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে জাতীয় দলের সবাই ফিরে আসলেও কয়েকজন ক্রিকেটার ছুটি কাটাতে আরব আমিরাতে থেকে গিয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ও লিটন দাস। তাসকিন আহমেদের থাকার কথা থাকলেও তিনি ফেরেন টিমের সঙ্গেই। বাকি তিনজনই মধ্যে এক সঙ্গে দেশে ফিরেছেন।
শনিবার বাংলাদেশ সময় রাত ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা থাকলেও ফ্লাইট ৪০ মিনিট বিলম্বে ১১টা ৪০মিনিটে অবতরণ করে।
আসন্ন পাকিস্তান সিরিজে অংশ নিবেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। লিটন দাসের ভাগ্য নির্ভর করছে নির্বাচকদের উপর। তবে আপাতত এই সিরিজে শেষবার সুযোগ পেতে পারেন তিনি। আগামী ১৯,২০ ও ২২ নভেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে।
সূত্র : আমাদের সময়
এন এইচ, ১৪ নভেম্বর









