বলিউড

পদ্মশ্রী পেয়ে যা বললেন কঙ্গনা

মুম্বাই, ০৯ নভেম্বর – বলিউড সিনেমার আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউয়াত। ‘গ্যাংস্টার’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেছিলেন তিনি। তারপর সাফল্য যেমন পেয়েছেন, তেমনি নিত্যসঙ্গী হয় বিতর্ক।

ক্যারিয়ারে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন কঙ্গনা। রোববার (৭ নভেম্বর) হাতে পেলেন পদ্মশ্রী পুরস্কার। এই সম্মাননা পেয়ে খুশিতে আত্মহারা কঙ্গনা। তার ভাষায় ‘আমার এই সম্মান অনেকের মুখ বন্ধ করবে।’

সোমবার (৮ নভেম্বর) ভারতের রাষ্ট্রপতি ভবনে ২০২০ সালের পদ্মশ্রীপ্রাপ্তদের সম্মান জানানো হয়। কঙ্গনা রাণৌতের পাশাপাশি আদনান সামিকেও এই পুরস্কার প্রদান করা হয়। এরপর কঙ্গনা তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে ভারত সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন ‘শিল্পী হিসেবে অনেক পুরস্কার পেয়েছি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছি। তবে নাগরিক হিসেবে এই প্রথম সম্মান পেয়ে ভীষণ আনন্দিত।’

ভিডিওতে কঙ্গনা আরও বলেন, ‘কম বয়সে ক্যারিয়ার শুরু করেছি। প্রথমেই সাফল্য পাইনি, প্রায় আট-দশ বছর সংগ্রামের পর সাফল্য পাই। কিন্তু তখন সাফল্যের খুশিতে মগ্ন হয়ে যাইনি। বরং মন দিয়ে কাজ করে গিয়েছি। বিনোদন জগতে কাজ করে যত না অর্থ উপার্জন করেছি, তার চেয়ে বেশি শত্রু তৈরি করেছি। দেশের হয়ে কথা বলার কারণে অনেকের বিরাগভাজন হয়েছি। আমার বিরুদ্ধে এখনও অনেক মামলা রয়েছে।’

এম ইউ/০৯ নভেম্বর ২০২১


Back to top button
🌐 Read in Your Language