ক্রিকেট

আফগানিস্তানের সঙ্গে টেস্ট স্থগিত করলো অস্ট্রেলিয়া

মেলবর্ন,০৫ অক্টোবর- আফগানিস্তানের সঙ্গে এক ম্যাচের টেস্ট সিরিজ স্থগিত করেছে অস্ট্রেলিয়া। শুক্রবার সকালে ২০২১ সালের ক্রিকেট সময়সূচি প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। সেখানেই আফগানিস্থানের বিরুদ্ধে ম্যাচ স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

কিক্রেট অস্ট্রেলিয়ার অফিসিয়াল ওয়েবসাইট ও টুইটার থেকে জানা যায়, আফগানিস্থান ও অস্ট্রেলিয়ার দুই দেশের ক্রিকেট বোর্ডের আলোচনার পরেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এটি আফগানিস্থানের সঙ্গে অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচ হতো। ম্যাচটি এ বছরের ২৭ নভেম্বর অস্ট্রেলিয়ার হোবার্টে হওয়ার কথা ছিল।

ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের দেওয়া বিবৃতিতে জানায়, আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ স্থগিত করা হচ্ছে।  তবে এই মৌসুমে বিগ ব্যাশ লিগে আফগানিস্তান ক্রিকেটাররা খেলবেন। ভবিষ্যতে আফগানিস্থান দলকে হোস্ট কারার অপেক্ষায় আছেন বলেও জানায় তারা।

সূত্রঃ যুগান্তর

আর আই


Back to top button
🌐 Read in Your Language