এবারের বিশ্বকাপে বাংলাদেশী ব্যাটারদের কার কত রান?

দুবাই, ০৫ নভেম্বর – অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ করলো বাংলাদেশ। চলমান এই আসরে বাছাই পর্ব এবং সুপার টুয়েলভ মিলিয়ে ৮টি ম্যাচ খেলেছে মাহমুদউল্লাহর দল। বাছাই পর্বে তিন ম্যাচে ২টি জিতলেও, সুপার টুয়েলভে পাঁচ ম্যাচই হারে বাংলাদেশ।
এবারের আসরে ব্যাট হাতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেছেন ওপেনার মোহাম্মদ নাইম। ৭ ম্যাচের ৭ ইনিংসে ২টি হাফ-সেঞ্চুরিতে ১৭৪ রান করেন তিনি। ব্যাটিং গড়- ২৪ দশমিক ৮৫।
দ্বিতীয় সর্বোচ্চ রান অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের। ৮ ম্যাচের ৮ ইনিংসে ১টি হাফ-সেঞ্চুরিতে ১৬৯ রান করেন তিনি। তার ব্যাটিং গড়- ২৮ দশমিক ১৬।
১টি হাফ-সেঞ্চুরিতে ১৪৪ রান করে তৃতীয় সর্বোচ্চ সংগ্রাহক মুশফিকুর রহিম। মোহাম্মদ নাইম শেখ, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকের মতো এবারের বিশ্বকাপে রানের দিক দিয়ে তিন অংকের ছোয়া স্পর্শ করেন আর মাত্র দুই ব্যাটার। ওপেনার লিটন দাস ১৩৩ ও সাকিব আল হাসান ১৩১ রান করেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটার রান :
নাম ম্যাচ ইনিংস রান গড় সর্বোচ্চ
মোহাম্মদ নাইম ৭ ৭ ১৭৪ ২৪.৮৫ ২ ৬৪
মাহমুদউল্লাহ ৮ ৮ ১৬৯ ২৮.১৬ ১ ৫০
মুশফিকুর রহিম ৮ ৮ ১৪৪ ২০.৫৭ ১ ৫৭*
লিটন দাস ৮ ৮ ১৩৩ ১৬.৬২ ০ ৪৪
সাকিব আল হাসান ৬ ৬ ১৩১ ২১.৮৩ ০ ৪৬
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৫ নভেম্বর









