ক্রিকেট

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবি, ০৪ নভেম্বর – সবকটি ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে ইতিমধ্যে ছিটকে গেছেন বাংলাদেশ। হাতে আছে মাত্র একটি ম্যাচ। যাতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে টাইগাররা। নিয়ম রক্ষার এই ম্যাচে মাঠে নামছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়েছেন তারা।

চার ম্যাচে বাংলাদেশের ঝুলিতে নেই এক পয়েন্টও। তবে অস্ট্রেলিয়ার সেমিতে খেলার সম্ভাবনা বেঁচে রয়েছে। তিন ম্যাচের দুটিতে জয় পেয়েছে তারা। তাই টাইগারদের জন্য আজকের ম্যাচটি নিয়ম রক্ষার হলেও অস্ট্রেলিয়ার জন্য টিকে থাকার লড়াই।

সূত্র : আমাদের সময়
এন এইচ, ০৪ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language