শিক্ষা

গুচ্ছভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

ঢাকা, ০৪ নভেম্বর – দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে।

ফল ও ভর্তি বিষয়ক সব ধরনের তথ্য ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

বৃহস্পতিবার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার আয়োজক কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘সি’ ইউনিটের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। যারা পাস করেছেন তাদের মোবাইলে এসএমএস পাঠানো হবে। তা ছাড়া, ওয়েবসাইটে গিয়েও ফল দেখতে পাবেন।

‘সি’ ইউনিটে অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন ৩৩ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৪ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language