সাজ-সজ্জা

আপনার ঘরটি পরিষ্কার রাখুন সহজ কিছু কৌশলে

আমরা পছন্দ করি বা না করি, ঘর পরিষ্কার করার কাজটি আমাদের সবারই করতে হয়। এই কাজটি একটু সহজ ও কম সময়ে করা গেলে খুব ভালো হয় তাই না? চলুন তাহলে জেনে নেয়া যাক ঘর পরিষ্কার করার সহজ কিছু পন্থা।

১। আপনার রান্না ঘরের চুলার উপরের তেল চিটচিটে ভাব দূর করার জন্য তেল ব্যবহার করুন। শুনতে অবাক লাগছে? হাঁ এই পদ্ধতিটি চমৎকারভাবে কাজ করে। মিনারেল ওয়েল বা ভেজিটেবল ওয়েল এর কয়েক ফোঁটা একটি পাতলা তোয়ালের মধ্যে লাগিয়ে তেলে চিটচিটে স্থানে ঘষুন। এতে ক্ষতিকর কোন কেমিক্যাল ব্যবহার করা ছাড়াই চেল চর্বি দূর হবে। তেল দিয়ে পরিষ্কার করার পরে আপনি চাইলে সাধারণ কোন পরিস্কারক দিয়ে স্থানটি মুছে নিতে পারেন।

২। ওয়াশিং মেশিনের সামনের স্থানটির চিতি পরা রোধ করতে ব্লিচিং পাউডার দিয়ে মুছে নিন।

৩। আপনার কাপড় ইস্ত্রি করার আয়রনটিকে মসৃণ ও উজ্জ্বল করতে এর ইস্ত্রি করার অংশটিতে লবণ ছিটিয়ে আলতো ও দৃঢ়ভাবে ঘষুন।

৪। আপনার জাজিম বা তোশক বা মেট্রেসের উপর বেকিং সোডা ছিটিয়ে দিন। এতে মেট্রেস পরিষ্কার থাকবে ও ভালো গন্ধ হবে।

৫। কার্পেটের একগুঁয়ে দাগ দূর করার জন্য আয়রন ব্যবহার করতে পারেন।

৬। পেইন্টব্রাশ দিয়ে বাল্বের ধুলাবালি ঝেড়ে ফেলুন। এতে বাল্বগুলো মোছার জন্য খুলে আনা এবং পুনরায় লাগানোর ঝামেলা থেকে মুক্তি পাবেন।

৭। কোন কারণে আপনার ঘরে যদি খুব বেশি দুর্গন্ধ হয় তাহলে আপনার মাইক্রোওয়েভে ভ্যানিলার নির্যাস রেখে কিছুক্ষণ তাপ দিন। সারা ঘরে সুন্দর গন্ধ ছড়িয়ে যাবে ও দুর্গন্ধ দূর হবে।

৮। বাথরুম পরিষ্কার করার জন্য আপনার বাথটাবটিতে বা বালতিতে গরম পানি নিন।  এতে পরিষ্কারকের কার্যকারিতা বৃদ্ধি পাবে।

৯। জানালা পরিষ্কারের সময় কাপড়ের পরিবর্তে খবরের কাগজ ব্যবহার করুন।

১০। বিছানা ও বালিশের কভার থেকে ঘামের দাগ বা লালার দাগ দূর করার জন্য গরম পানি ও ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে ফেলুন।

১১। সিলিং ফ্যানের ব্লেডগুলো পরিস্কারের জন্য পুরোনো বালিশের কভার ব্যবহার করুন।

১২। ৬মাস পর পর আপনার ড্রায়ার মেশিনের ছিদ্রগুলো পরিষ্কার করে ফেলুন। এতে ড্রায়ার পরিষ্কার থাকার পাশাপাশি আগুন ধরার সম্ভাবনাও কমে যাবে।

১৩। জানালার ব্লাইন্ড পরিষ্কারের জন্য পানির সাথে ভিনেগার মিশিয়ে ব্যবহার করুন।

১৪। আপনার কফি মেকারটি পরিষ্কার করার জন্য এর মধ্যে কিছু চাল দিয়ে ৩০ সেকেন্ডের জন্য অন করুন। এতে করে কফি মেকারের ভিতরের তেল ও জমে যাওয়া পুরনো কফি নরম হয়ে উঠে আসবে। তারপর একটি পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেলুন।

১৫। মাইক্রোওয়েভ পরিষ্কারের জন্য ১ কাপ গরম পানি ও ১ কাপ সাদা ভিনেগার একই বোলে নিয়ে মাইক্রোওয়েভের ভএতরে রাখুন এবং ৫-১০ মিনিট তাপ দিন। তারপর সাবধানে বোলটি বের করে নিয়ে আসুন এবং মাইক্রোওয়েভের ভেতরটি একটি পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়ে আসুন।

১৬। আপনার রান্নাঘরের সিঙ্ক ড্রেইনটি পরিস্কারের জন্য গরম পানি, লেবুর রস ও টুথ ব্রাশ ব্যবহার করুন।

১৭। লোহার পাত্র পরিস্কারের জন্য লবণ ব্যবহার করুন। লবণ প্রাকৃতিক পরিষ্কারক হিসেবে কাজ করে।

১৮। থালা বাসন ধোয়ার পরে মাজুনিটি শুকনো রাখার চেষ্টা করুন। এর জন্য বড় বাইন্ডার ক্লিপ ব্যবহার করতে পারেন।

১৯। এঁটো থালা বাসন পানিতে ভিজিয়ে রাখুন। এর ফলে ধোয়ার সময় খুব সহজেই পরিষ্কার হবে।

এম ইউ


Back to top button
🌐 Read in Your Language