জাতীয়

বাংলাদেশে করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত

ঢাকা, ১৮ অক্টোবর – গত একদিনে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৭৮ জনে।

একই সময়ে নতুন করে ৩৩৯ জন করোনা রোগী শনাক্ত হয়। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৬৫ হাজার ৮২৭ জনে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগের দিন রোববার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছিলো ৩১৪ জন করোনা রোগী।

আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ

গত ২৪ ঘণ্টায় আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮৬ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ হয়েছেন ২ জন। এছাড়া হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩ জন। এছাড়া সুস্থ হয়েও বাড়ি ফিরেছেন একজন।

উল্লেখ্য, কোভিড ও নন কোভিড রোগীদের সম্পূর্ণ পৃথক চিকিৎসার ব্যবস্থা রয়েছে আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে। এমনকি দুটি বিভাগের চিকিৎসক, নার্সসহ কর্মরত প্রত্যেকের আলাদা থাকার ব্যবস্থা করা হয়েছে। করোনা চিকিৎসা ছাড়া অন্য সকল চিকিৎসা সেবা কার্যক্রম আগের মতই চলমান রয়েছে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৮ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language