ক্রিকেট

ফের বাবা হতে চলেছেন ধোনি

নয়াদিল্লী, ১৭ অক্টোবর – ভারতের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির বৃহস্পতি তুঙ্গে। যোগ্য নেতৃত্ব দিয়ে চেন্নাই সুপার কিংসকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা জিতেয়েছেন তিনি। চতুর্থবারের মতো চার-ছক্কার এই শিরোপা ছুঁলেন তিনি। সেই আনন্দের রেশ কাটার আগেই জাতীয় দলের মেন্টর হয়ে বিশ্বকাপ মঞ্চে হাজির ধোনি।

আইপিএল শিরোপা পাওয়ার বগলদাবা করার আরেকটি সুখবর পেলেন ‘ক্যাপ্টেন কুল’। তার আনন্দকে আরও বাড়িয়ে দিয়ে সুখবরটি দিলেন স্ত্রী সাক্ষী। সেটি হচ্ছে ফের বাবা হতে চলেছেন ধোনি।

সন্তানসম্ভবা ধোনির সহধর্মিণী সাক্ষী। সামনের বছরই দ্বিতীয়বারের মতো মা হবে তিনি।

আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরের দিনই ধোনির ভক্তদের এ সুসংবাদ জানালেন ভারতের আরেক সাবেক তারকা সুরেশ রায়নার স্ত্রী প্রিয়াংকা।

এ খবর প্রকাশে নেটদুনিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করতে শুরু করেছেন ধোনিভক্তরা। ধোনি-সাক্ষী দম্পতিকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট দিচ্ছেন তারা।

যদিও নিজের অনাগত অতিথির বিষয়ে এখনবধি মুখ খোলেননি ধোনি বা সাক্ষীর কেউ। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্টও দেননি।

২০১৫ সালে প্রথমবার বাবা হয়েছিলেন ধোনি। তার মেয়ে জিবা সম্প্রতি ছয় বছরে পা রেখেছে। প্রথমবারও সাক্ষীর সন্তানসম্ভবা হওয়ার কথা জানিয়েছিলেন ধোনির ঘনিষ্ঠ বন্ধু সুরেশ রায়নাই। সেবার অস্ট্রেলিয়া সফরে খেলার জন্য স্ত্রীর পাশে থাকতে পারেননি ধোনি।

সূত্র : যুগান্তর
এন এইচ, ১৭ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language