বলিউড

বিয়ে নিয়ে ‘কমান্ডো’ অভিনেতার অভিনব পরিকল্পনা

মুম্বাই, ০৯ অক্টোবর – ‘কমান্ডো’ সিনেমাখ্যাত জনপ্রিয় অভিনেতা বিদ্যুৎ জামওয়াল। কিছুদিন আগে তার ফ্যাশন ডিজাইনার প্রেমিকা নন্দিতা মাথানির সঙ্গে বাগদান সেরেছেন তিনি।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে তার বিয়ের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন বিদ্যুৎ জামওয়াল। যদিও এখনো বিয়ের তারিখ নির্ধারণ করেননি। তবে এই অভিনেতা জোর দিয়ে জানিয়েছেন, তার বিয়ের আয়োজন গৎবাধা নিয়মে হবে না।

এই অভিনেতা জানান, বিয়ের দিন ১০০ অতিথি নিয়ে তিনি স্কাইড্রাইভিং করবেন। সবার স্কাই ড্রাইভিং গেয়ার থাকবে এবং বিদ্যুতের সঙ্গে লাফ দিবে। এটি খুবই রোমাঞ্চকর হবে বলে মনে করছেন তিনি।

এর আগে প্রেমিকা নন্দিতাকেও ভিন্নভাবে বিয়ের প্রস্তাব দিয়েছেন বিদ্যুৎ। আগ্রার একটি মিলিটারি ক্যাম্পে ১৫০ মিটার উঁচু দেওয়ালে ওঠা অবস্থায় প্রেমিকাকে আংটি পরিয়ে দেন তিনি। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে নন্দিতা লেখেন, ‘তাকে আর ঝুলিয়ে রাখতে পারলাম না। হ্যাঁ বলে দিয়েছি।’

তেলেগু ভাষার ‘শক্তি’ সিনেমার মাধ্যমে ২০১১ সালে রুপালি জগতে পা রাখেন বিদ্যুৎ। একই বছর বলিউডের ‘ফোর্স’ সিনেমায় অভিনয় করেন। ‘কমান্ডো’ ছাড়াও ‘জঙ্গলি’, ‘খুদা হাফিজ’সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি।

এন এইচ, ০৯ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language