দক্ষিণ এশিয়া

পাকিস্তানে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে বিস্ফোণে নিহত ৭, আহত ৭০

ইসলামাবাদ, ২৭ অক্টোবর- পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের শহর পেশওয়ারে ধর্মীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৭ জন নিহত এবং আরো ৭০ জন আহত হয়েছেন।

পুলিশ ও সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে অনেকেই শিশু।

আরও পড়ুন:  পাকিস্তানে দুই বোনকে অপহরণের পর ধর্ষণ

স্পিন জামাত মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায়। ওই মসজিদটি মুসলিম শিশুদের ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য স্কুল হিসেবে ব্যবহার হতো।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি আল-জাজিরা প্রতিনিধিকে বলেন, এটা আত্মঘাতী হামলা নয়। সেখানে ব্যাগে করে বিস্ফোরক রাখা ছিল।

বিস্ফোরণের ঘটনায় মসজিদের নামাজের জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতালে মোট ৭২ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

সূত্র : আল-জাজিরা

আর/০৮:১৪/২৭ অক্টোবর

Back to top button
🌐 Read in Your Language