পশ্চিমবঙ্গ
কলকাতায় বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২৫ ইউনিট

কলকাতা, ০৪ অক্টোবর – কলকাতার কলুতলায় আজ (সোমবার) একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে দেশটির দমকল বাহিনীর ২৫টি ইউনিট। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
বাড়িটির নিচের বেশ কয়েকটি দোকানে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন দমকলের এক কর্মী।
ঘটনাস্থলে রয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু, দমকলের ডিজিসহ স্থানীয় থানার পুলিশ বাহিনী।
ভবনের নিচে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন ভয়াবহ আকার ধারণ করেছে বলে ধারণা করছে দমকল বাহিনী। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
সূত্র: জাগো নিউজ
এম ইউ/০৪ অক্টোবর ২০২১









