জাতীয়

বাংলাদেশে একদিনে আরও ১৭ জনের মৃত্যু, শনাক্ত ১১৭৮

ঢাকা, ২৯ সেপ্টেম্বর – দেশে করোনাভাইরাসে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৪৮৭ জন।

বুধবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৭৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৫৫ হাজার ৫১ জনে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৪ হাজার ৯৬৩ জন।

গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ২৬০ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৮ হাজার ৫৯৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ১২ শতাংশ। এ পর্যন্ত মোট ৯৭ লাখ ৪ হাজার ৭২২টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ০২ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪২ শতাংশ এবং মৃত্যুর হার ১.৭৭ শতাংশ।

২৪ ঘণ্টায় যে ৩১ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১০ জন এবং নারী ৭ জন। এ সময় ঢাকা বিভাগে ১২ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে ৩ এবং রাজশাহী ও খুলনায় মারা গেছেন একজন করে। এছাড়া বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে কেউ মারা যায়নি।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২৯ সেপ্টেম্বর


Back to top button
🌐 Read in Your Language