জাতীয়

একনেক সভায় ৭ হাজার কোটি টাকার ১৭টি উন্নয়ন প্রকল্প অনুমোদন

ঢাকা, ২৬ এপ্রিল – বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২০২৫-২৬ অর্থবছরের ১০ম এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দেশের অবকাঠামো ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে মোট ১৭টি নতুন উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। প্রস্তাবিত এই প্রকল্পগুলোর সম্ভাব্য প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা।

একনেক সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ অংশ নেন।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় উপস্থিত থেকে নিজ নিজ প্রকল্পের যৌক্তিকতা তুলে ধরেন। সভায় অনুমোদিত প্রকল্পগুলো দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও গ্রামীণ জনপদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এস এম/ ২৬ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language